রাহুল গান্ধীর গ্রেপ্তারের প্রতিবাদে কোচবিহারে কংগ্রেসের ধিক্কার মিছিল ও পথ অবরোধ

admin

রাহুল গান্ধীর নামে মিথ্যে মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে কোচবিহার শহরে ধিক্কার মিছিল ও পথ অবরোধে শামিল হল কোচবিহার জেলা কংগ্রেস।

মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মিছিলটি এসে পৌঁছায় কোচবিহার শহরের পুলিশ লাইন চৌপথিতে। সেখানে কংগ্রেস কর্মী ও সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

এদিন বিক্ষোভকারীরা রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যে মামলা ও গ্রেপ্তারের চেষ্টার তীব্র প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠেন।

বিক্ষোভ চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস নেতৃত্ব বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

Share This Article
Leave a comment