দুর্গাপুজোর আগে পুজোর সামগ্রী কেনাকাটা এবং বিরিয়ানি খাওয়া নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের একাধিক পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। পোস্টারগুলিতে পুজোর সামগ্রী হিন্দু ব্যবসায়ীদের কাছ থেকে কেনাকাটা করার পাশাপাশি হিন্দু দোকান থেকে বিরিয়ানি খাওয়ার আহ্বান জানানো হয়েছে।
পোস্টারগুলিতে দেশের অর্থ দেশের মধ্যেই রাখা এবং ধর্মীয় ঐতিহ্য সুরক্ষিত রাখার বার্তাও তুলে ধরা হয়েছে। দুর্গাপুজোর আগে এই ধরনের পোস্টার শহরের বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
জানা গিয়েছে, রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষের বাড়ি থেকে কিছুটা দূরে তরুণ তীর্থ মাঠের সামনে পোস্টারগুলি লাগানো হয়েছে। উৎসবের মরশুমে কেনাকাটা ও খাদ্যাভ্যাসকে কেন্দ্র করে এই প্রচার ঘিরে ইতিমধ্যেই শহরজুড়ে শুরু হয়েছে শোরগোল।
