মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কোচবিহারে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

admin

কোচবিহার: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি কোচবিহারেও ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে জোরদার অভিযান শুরু করেছে প্রশাসন। শহরের বিভিন্ন এলাকায় লাগাতার চলছে এই উচ্ছেদ অভিযান। রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকান এবং বেআইনি দখল সরিয়ে সাধারণ মানুষের যাতায়াতের পথ স্বাভাবিক করাই এই অভিযানের মূল লক্ষ্য বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

অভিযানে কোচবিহার পুরসভার আধিকারিকদের পাশাপাশি কোচবিহার কোতোয়ালি থানার আইসি-সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত ও রাস্তার উপর থাকা দখল সরিয়ে দেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুধু একদিনের অভিযান নয়, কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই ফুটপাত দখলমুক্ত করার কাজ চলবে। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আগামী দিনগুলিতেও প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Share This Article
Leave a comment