কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির জনসংযোগ কর্মসূচি চলাকালীন ব্রাউন সুগার-সহ এক যুবককে আটক করার অভিযোগ উঠেছে। বিজেপি নেতৃত্বের দাবি, তল্লাশি চালিয়ে ওই যুবকের কাছ থেকে ব্রাউন সুগার-সহ বেশ কিছু নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়।
ঘটনার পর খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বাড়িতে নিয়মিত মদ ও গাঁজার আসর বসত। নেশাজাতীয় সামগ্রীর কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া সামগ্রীর উৎস কোথায়—তা খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
