বর্ষার জলযন্ত্রণা থেকে স্বস্তি দিতে হাইড্রেন পরিষ্কারের কাজ শুরু কোচবিহার পুরসভার

admin

বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে তিন ও চার নম্বর ওয়ার্ডের কলাবাগান, অমরতলা, শিবযজ্ঞ-সহ বিস্তীর্ণ এলাকা। জল জমে অনেক সময় তা ঢুকে পড়ে সাধারণ মানুষের বাড়িতেও। ফলে প্রতি বছর বর্ষার মরশুমে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় এলাকার বাসিন্দাদের।

এই জলযন্ত্রণা থেকে এলাকাবাসীকে কিছুটা স্বস্তি দিতে এবার উদ্যোগী হল পুরসভা। রবিবার পুরসভার পক্ষ থেকে বিভিন্ন হাইড্রেন পরিষ্কারের কাজ শুরু করা হয়। দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে জলনিকাশির পথ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পুরসভার এই পরিষ্কার-পরিচ্ছন্নতার গোটা কাজের তদারকি করছেন বিরাজ বোস।

হাইড্রেন পরিষ্কারের কাজ শেষ হওয়ার পর বর্ষার জল দ্রুত নিষ্কাশন হয় কি না এবং জল জমার সমস্যা কতটা কমে, এখন সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা।

Share This Article
Leave a comment