রাজার শহরের হারানো গরিমা ফেরানোর উদ্যোগ, নরসিংহ দীঘিতে গঙ্গা পূজা

admin

রাজার শহর কোচবিহার—শুধু রাজকীয় ঐতিহ্যের জন্যই নয়, একসময় পরিচিত ছিল ‘দীঘির শহর’ হিসেবেও।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্য ও গরিমা যেন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে।

আর সেই হারিয়ে যাওয়া গরিমা ফিরিয়ে আনতেই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্য বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোস।

কোচবিহারের অন্যান্য দীঘির পাশাপাশি নরসিংহ দীঘিতেও সম্পূর্ণ নিয়ম-নীতি মেনে গঙ্গা পূজার আয়োজন করা হয়। পূজা শেষে দীঘিতে মাছও ছাড়া হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

এদিন রথীন্দ্র বোস বলেন, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সকলেরই সমান। তাই কোচবিহারকে আবারও ‘দীঘির শহর’ হিসেবে গড়ে তুলতে এবং শহরের বিভিন্ন পুকুর ও জলাশয়ে হারিয়ে যাওয়া জীববৈচিত্র ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঐতিহ্য, পরিবেশ ও জীববৈচিত্র—এই তিনকে সঙ্গে নিয়েই কোচবিহারের পুরনো গরিমা ফিরিয়ে আনার বার্তা দিল এই উদ্যোগ।

Share This Article
Leave a comment